July 2008
July 6, 2008
ONAMIKA-অনামিকা
Posted by kobiulshuja under 1 | Tags: BANGLA GOLPO, ONAMIKA, PREMER GOLPO |Leave a Comment
July 3, 2008
স্বামী এবং Softwares…
Posted by kobiulshuja under Miscellaneous, Roimmo | Tags: hashi mojar koutuk, Roimmo, software |Leave a Comment
স্বামী কাজ থেকে বাসায় ফেরার পর-
স্বামীঃ শুভ সন্ধ্যা প্রিয়তমা,আমি এখন logged in.”
স্ত্রীঃ আমার আংটি এনেছ?
স্বামীঃ Bad command or filename.
স্ত্রীঃকিন্তু আমি তোমাকে সকালে বলেছি…
স্বামীঃ Erroneous syntax.
স্ত্রীঃ আমার জন্য নতুন ব্লাউজ এনেছ?
স্বামীঃ Variable not found…
স্ত্রীঃ অন্ততঃ তোমার ক্রেডিট কার্ডটা দাও,আমি কিছু সপিং করব।
স্বামীঃ Sharing Violation. Access denied…
স্ত্রীঃ তুমি কি আমাকে ভালবাস,না কম্পিউটার কে ভালবাস বেশি,না তুমি
আমার সাথে রসিকতা করছ?
স্বামীঃ Too many parameters. Abort!
স্ত্রীঃ তোমার মত হাবাকে বিয়ে করে মারাত্মক ভুল করেছি।
স্বামীঃ Data type mismatch.
স্ত্রীঃ তুমি আস্ত একটা অপদার্থ।
স্বামীঃ Husband: Default Parameter.
স্ত্রীঃ তোমার বেতনের খবর কি?
স্বামীঃ Access denied. File in use…
স্ত্রীঃ সকালে গাড়িতে তোমার সাথে কে ছিল?
স্বামীঃ System unstable. Press CTRL + ALT + DEL to Reboot.
July 3, 2008
ভালবাসা ভালো না ।
Posted by kobiulshuja under Biroher kobita | Tags: bangla kobita, bangla poem, Biroher kobita |Leave a Comment
ভালবাসা কষ্ট দেয়,ভালবাসা কাঁদায়,
সুখের স্বপ্ন দেখিয়ে বিরহের সাগরে ডুবায়।
ভালবাসার বেদনা বুঝানো যাবে না,
ভালবাসা ভালো না, ভালবাসা যাতনা।
July 3, 2008
কি ভাবে ভুলিব?
Posted by kobiulshuja under Biroher kobita, Love poem | Tags: bangla kobita, bangla Love Poem, bangla poem, Biroher kobita, Premer Kobita |Leave a Comment
কি ভাবে ভুলিব তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার ভাবনা জুড়ে।
কি ভাবে চাইবনা তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার স্বপ্ন জুড়ে।
কি ভাবে ভালবাসবনা তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার অন্তর জুড়ে।
কি ভাবে যেতে দেই তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার দেহ জুড়ে।
July 3, 2008
ভালবাসা কারে কয়?
Posted by kobiulshuja under Love poem | Tags: bangla kobita, bangla Love Poem, bangla poem, Premer Kobita |Leave a Comment

ভালবাসায় আছে মধুর মিলন, আছে বিচ্ছেদ যাতনা।
অভাগা আমি ভালবাসিলাম শুধু ভালবাসা পেলাম না।
ভালবাসা কারে কয় আমি জানিনা, সব অজানা,
ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, রাগ করবেন না।
July 3, 2008
মাফ করে দাও, দোয়া করব।
Posted by kobiulshuja under Biroher kobita, Love poem | Tags: bangla kobita, bangla Love Poem, bangla poem, Biroher kobita, Premer Kobita |Leave a Comment
আমাদের ভালবাসার মানুষ হঠাৎ যখন কিছু না বলে চলে যায়, তখন আমাদের জীবনে অনেক গুলা প্রশ্ন থেকে যায়।
যেমনঃ
এক প্রেমিকার অন্যে কারু সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়াতে প্রেরেমিকা তার প্রেমিককে ফোন করে বলছে ভুলে যাওয়ার জন্য, প্রেমিক শেষ বারের মতো একবার দেখা করতে চাইলে প্রেমিকা রাজি হয়ে বলল আমি আসবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবনা। পরদিন প্রেমিকা তার প্রেমিকের সাথে দেখা করতে গেল, এবং প্রেমিক ও আসল। কিন্তু কারু মুখে কোন কথা নেই, কিছুক্ষন পর প্রেমিক বলল, কি ব্যাপার কিছু বলছনা যে! প্রেমিকা কাঁদিতে কাঁদিতে বলিল, আমি বেশি কিছু বলতে পারবনা, শুধু বলব তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য দোয়া করব। এই বলে চলে গেলে। প্রেমিক পিছন থেকে অনেক ডেকেছে কিন্তু প্রেমিকা তার ডাকে সাড়া দেয় নাই। তার পর প্রেমিক ও মন খারাপ করে বাড়ি ফিরে যায় এবং নিচের চিঠিটা লিখে।
মাফ করে দিতে বলেছ,
কিন্তু আমি কি তোমাকে মাফ চাইতে বলেছি?
দোয়া করবে বলেছ,
কিন্তু আমি কি তোমার কাছে দোয়া চেয়েছি?
বেশি কিছু বলবেনা বলে চলে গেছ,
আমি কি তোমাকে বলতে মানা করেছি?
তুমি মাফ চাও তা আমি চাই নাই,
তোমার ভালবাসা চেয়েছি দোয়া আমি চাই নাই।
তোমাকে চলে যেতে আমি বলি নাই,
তুমি চলে গেছ আমি ডেকেছি তুমি শুন নাই।
তোমাকে ভুলে যেতে বলেছ,
তুমি ভুলে গেলে ও আমি ভালবেসে যেতে চাই।
আসলে আমরা চাইলেও ভালবাসার মানুষকে ভুলা যায় না।
আপনারা কি বলেন! ভুলা যায়?
July 3, 2008
নেশা ভরা চোখ,মায়া ভরা মুখ।
Posted by kobiulshuja under Love poem | Tags: bangla kobita, bangla Love Poem, bangla poem, Premer Kobita |Leave a Comment

লাল গোলাপের মত রাঙ্গা ঠোঁট তোমার নেশায় ভরা চোখ,
কাজল কালো কেশগো তোমার, মায়া ভরা মুখ।
তোমার চোখের পানে থাকালে ভুলে যাই জীবনের যত দুঃখ,
তোমার কোকিল কন্ঠে কথা শুনলে ভরে যায় বুক।
তোমার মাঝে লুকিয়ে আছে আমার জীবনের সব সুখ,
মরণ ও সুখের হবে যদি দেখ দেখে মরতে পারি তোমার চাঁদ মুখ।
July 3, 2008
আল্লাদির পুষ্পসজ্জা-Alladir Pushpo Shojja
Posted by kobiulshuja under Love poem | Tags: Alladi, bangla kobita, bangla Love Poem, bangla poem, Premer Kobita, Pushpo Shojja |Leave a Comment
আজ চাদনী রাত, মধু রাত আমার পুষ্পসজ্জা,
মনে আনন্দের ঝড় ওঠেছে, চোখে লজ্জা।
ফুলে ফুলে সাজানো, সৌরভে সুবাসিত বাসর ঘর,
লাল শাড়ী পড়ে বসে আছি রাঙ্গিয়ে লাল রঙ্গে অধর।
রোমাঞ্চকর মোমবাতির পানে তাকিয়ে গুনছি প্রহর,
কখন বাসরে আসবে বন্ধু হইতে আমার দোসর।
সপ্নের সাথে বাস্তবের, ফুলের সাথে হবে অলির মিলন,
নয়নে নয়ন রেখে, মধু আর মাধুরীতে করব আলিঙ্গন।
আঁচলে মুখ লোকিয়ে আমি করিব অভিমান,
বন্ধু আমার মান ভাঙ্গাবে জুরাইবে পরান।
কুলেতে বসাই আমি বন্ধুকে করিব আদর,
বন্ধু ফুলের মধু পান করিবে হইয়া ভোমর।
তন-মন, জীবন যৌবন করিব বন্ধুর হাতে অর্পণ ,
বন্ধুর বুকে মাথা রেখে আমি দেখব মধুর স্বপন।
July 2, 2008
যেতে নাহি দিতে চাই-Jete Nahi ditay Chai…
Posted by kobiulshuja under Biroher kobita | Tags: bangla Biroher Kobita, bangla kobita, bangla poem, Jete Nahi ditay chai |Leave a Comment
যেতে নাহি দিতে চাই, তবু সে চলে যায়,
তার চলে যাওয়া সইতে পারিনা,আগুণ জ্বলে কলিজায়।
ভালবাসার স্বপ্ন দেখিয়ে নিজেই স্বপ্ন ভেঙ্গে চলে যায়,
বিচ্ছেদ অনলে পুড়ে ছাই আমি, বেদনায় বুক ফেটে যায়।
চিৎকার করে বলতে ইচ্ছে করে এত কষ্ট কেন ভালবাসায়?
কেন স্বর্গ দেখিয়ে নরকে ঢেলে হেসে হেসে চলে যায়?
এমন তো কথা ছিলনা,এমন কেন হল ভাবতে লাগলাম,
ভাবতে ভাবতে আকুল কিন্তু হিসাব নাহি মিলাইতে পারলাম।
তাই স্মতির ছাই এর মাঝে একটি হাসি খুঁজতে লাগলাম,
হাসি খুঁজতে খুঁজতে আমি আবারও অশ্রু বন্যায় ভাসলাম।
July 2, 2008
তুমি আর আমি-Tumi ar Ami
Posted by kobiulshuja under Love poem | Tags: bangla kobita, Bangla Love Poems, Bangla Poems, tumi ar ami |Leave a Comment
গরমে হব শীতল পাঠী,শীতে হব আমি তোমার কাঁথা,
রোদ্রে ছায়াপথ হব,বৃষ্টিতে হব আমি তোমার ছাতা।
অন্ধকারে জ্যোৎস্না হব,দূর করব তোমার নিঃসঙ্গতা,
হাতে হাত রেখে,চোখে চোখ মিলিয়ে বলব প্রেমের কথা।
বিপদে বন্ধু হব,দুঃখ কষ্টে হব আমি তোমার ভাগীদার,
আমার বুকে মাথা রেখে ভুলে যাবে সব ব্যাথা তোমার।
আমার স্বপ্নের রাজ কন্যা তুমি, আমি তোমার রাজ কুমার,
বিনি সুতার মালায় বাঁধা দুটি মন তোমার আর আমার।।


