আমার কথা

বিসমিল্লাআমার কথাহিররাহ-মানিররাহীম,
সাহায্য কর খোদা তুমি রাহমান তুমি রাহীম।মুর্ক সুর্ক মানুষ আমি বিদ্বা শিক্ষা নাই,
ভূল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন ভাই।

ছোট বেলা ছিলাম আমি খুব দুষ্ট,
আমার কারণে মা’ পেয়েছেন অনেক কষ্ট।

দুষ্ট ছিলাম ঠিক কিন্তু, ছিলাম না আমি নষ্ট,
রাগ করে মা’ বলতেন তর মতন ছেলে একটাই যথেষ্ট।

দুষ্টামির সীমা ছিলনা, ছিল অনেক ছিল অনেক রকম,
আজ এইসব লেখতে আমার লাগছে খুব শরম,
একটু কড়া মেজাজ ছিল আমার,কিন্তু মনটা ছিল নরম।
(না ভয় পাবেন না,এখন মেজাজ টা আমার নয় গরম)।

পাঠশালাতে কম গিয়েছি,বেশি করেছি কামাই,
(না,না টাকা পয়সা না,স্কুল কামাই)।
সেই কারণেই ভাল বাংলা লেখার ক্ষমতা আমার নাই।

লেখা পড়া যে কি ধন, এখন বুঝতে আমি পেরেছি,
স্কুল কামাই করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি।

 

Leave a Reply