Biroher kobita


ভালবাসা কষ্ট দেয়,ভালবাসা কাঁদায়,
সুখের স্বপ্ন দেখিয়ে বিরহের সাগরে ডুবায়।
ভালবাসার বেদনা বুঝানো যাবে না,
ভালবাসা ভালো না, ভালবাসা যাতনা।

কি ভাবে ভুলিব তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার ভাবনা জুড়ে।
কি ভাবে চাইবনা তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার স্বপ্ন জুড়ে।
কি ভাবে ভালবাসবনা তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার অন্তর জুড়ে।
কি ভাবে যেতে দেই তোমাকে আমি
যখন তুমি শুধুই তুমি রয়েছ আমার দেহ জুড়ে।

আমাদের ভালবাসার মানুষ হঠাৎ যখন কিছু না বলে চলে যায়, তখন আমাদের জীবনে অনেক গুলা প্রশ্ন থেকে যায়।
যেমনঃ
এক প্রেমিকার অন্যে কারু সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়াতে প্রেরেমিকা তার প্রেমিককে ফোন করে বলছে ভুলে যাওয়ার জন্য, প্রেমিক শেষ বারের মতো একবার দেখা করতে চাইলে প্রেমিকা রাজি হয়ে বলল আমি আসবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবনা। পরদিন প্রেমিকা তার প্রেমিকের সাথে দেখা করতে গেল, এবং প্রেমিক ও আসল। কিন্তু কারু মুখে কোন কথা নেই, কিছুক্ষন পর প্রেমিক বলল, কি ব্যাপার কিছু বলছনা যে! প্রেমিকা কাঁদিতে কাঁদিতে বলিল, আমি বেশি কিছু বলতে পারবনা, শুধু বলব তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য দোয়া করব। এই বলে চলে গেলে। প্রেমিক পিছন থেকে অনেক ডেকেছে কিন্তু প্রেমিকা তার ডাকে সাড়া দেয় নাই। তার পর প্রেমিক ও মন খারাপ করে বাড়ি ফিরে যায় এবং নিচের চিঠিটা লিখে।

মাফ করে দিতে বলেছ,
কিন্তু আমি কি তোমাকে মাফ চাইতে বলেছি?
দোয়া করবে বলেছ,
কিন্তু আমি কি তোমার কাছে দোয়া চেয়েছি?
বেশি কিছু বলবেনা বলে চলে গেছ,
আমি কি তোমাকে বলতে মানা করেছি?
তুমি মাফ চাও তা আমি চাই নাই,
তোমার ভালবাসা চেয়েছি দোয়া আমি চাই নাই।
তোমাকে চলে যেতে আমি বলি নাই,
তুমি চলে গেছ আমি ডেকেছি তুমি শুন নাই।
তোমাকে ভুলে যেতে বলেছ,
তুমি ভুলে গেলে ও আমি ভালবেসে যেতে চাই।

আসলে আমরা চাইলেও ভালবাসার মানুষকে ভুলা যায় না।
আপনারা কি বলেন! ভুলা যায়?

যেতে নাহি দিতে চাই, তবু সে চলে যায়,
তার চলে যাওয়া সইতে পারিনা,আগুণ জ্বলে কলিজায়
ভালবাসার স্বপ্ন দেখিয়ে নিজেই স্বপ্ন ভেঙ্গে চলে যায়,
বিচ্ছেদ অনলে পুড়ে ছাই আমি, বেদনায় বুক ফেটে যায়
চিৎকার করে বলতে ইচ্ছে করে এত কষ্ট কেন ভালবাসায়?
কেন স্বর্গ দেখিয়ে নরকে ঢেলে হেসে হেসে চলে যায়?

এমন তো কথা ছিলনা,এমন কেন হল ভাবতে লাগলাম,
ভাবতে ভাবতে আকুল কিন্তু হিসাব নাহি মিলাইতে পারলাম
তাই স্মতির ছাই এর মাঝে একটি হাসি খুঁজতে লাগলাম,
হাসি খুঁজতে খুঁজতে আমি আবারও অশ্রু বন্যায় ভাসলাম

 

 

তুমি যা চেয়েছিলে তাই আমি করলাম,
চিরদিনের জন্য ভালবাসার বাঁধন থেকে মুক্ত করলাম
খোদার কাছ থেকে তোমার সব কষ্ট চেয়ে নিলাম,
বদলে আমার জীবনের সব সুখ তোমাকে দিলাম
মন-প্রান উজাড় করে ভালবেসেও তিল পরিমাণ মূল্য নাহি পেলাম,
তোমায় আমি নিঃসার্থে, নিঃশর্তে অন্ধের মত ভালবেসে গেলাম,
বিনিময়ে তোমার কাছ থেকে এইটুকুন ভালবাসা চেয়েছিলাম
কিন্তু মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নাহি পেলাম,
তার পরও তুমি বল আমি তোমার মন নাহি বুঝলাম
একবার বলে দিলে বুক ছিঁড়ে কলিজাটা হাতে দিয়ে দিতাম,
তোমার সামান্য সুখের জন্য এই জীবন বিসর্জন করতাম
তোমার দোসর হইতে গিয়ে আমি শত্রু হলাম,
যখন ইচ্ছা ফিরে এস, মনের দোয়ার খুলা রাখলাম

তুমি চলে গেলে জীবন থেমে যাবেনা,
কিন্তু তুমিহীন জীবন কেমনে কাটাব বলে যাও।
তোমাকে স্মরণ করে আমি কাঁদিতে চাইব না,
কিন্তু অশ্রুতে বুক ভেসে গেলে কিভাবে থামাব বলে যাও।
তুমি চলে গেলে আমি বিষণ্ণ হতে চাইব না,
কিন্তু মনে বৈরাগ্য ভাব এলে কেমনে রঙ্গীলা হব বলে যাও।
তুমি চলে গেলে আমি বৈরাগী হতে চাইব না,
কিন্তু মন বিমনা হয়ে থাকলে,কিভাবে উদাসিনতা দূর করি বলে যাও।

তোমার বিয়ে হবে, বর আসবে, আমার আসবে যম,
আমার হবে শেষ বিয়ে, তোমার হবে প্রথম।
আমি যাব সমাধিস্থলে, তুমি যাবে শশুর বাড়ি,
আমি পড়ব সাদা কাফন, তুমি পড়বে লাল শাড়ী।
তোমার থাকবে ফুলে ফুলে সাজানো বাসর ঘর,
আমার জন্য খোদা হবে অন্ধকার কবর।
আমাকে একা রেখে সবাই চলে আসবে ঢাকি,
আমি পিছন থেকে করব ডাকা ডাকি।
তোমার বাসরে স্বামী আসবে সম সুখ পাখি
মধু আর মাধুরীতে করবে মাখা মাখি।
তোমার থাকবে হাসি খুশি ভরা মহল,
আমার বাড়িতে উঠবে কান্নাররোল।
তুমি যাবে স্বামীর ঘরে চড়ে নামি দামি কলের গাড়ি,
আমি যাব কবরে, চার আপনজনের কাঁধে হয়ে সওয়ারী।

 

 

 

 

 

 

 

 

বিচ্ছেদানলে বুক পুড়ে কিন্তু কাঠ পুড়েনা,
বনের আগুন চোখে পরে,মনের আগুন পরেনা ।

কাচ ভাঙ্গিলে দেখা যায়,মন ভাঙ্গিলে দেখা যায় না,
রাতের আন্ধার সবাই দেখে,মনের আধার কেউ দেখে না।

সাদা কাপড়ে কাদা লাগলে ছোটানো যায়,
সাদা মনে কাদা লাগাই গেলে ছোটানো যে দায়।

নদীর পানি কমে বাড়ে ,নয়নের জল শুকায় না,
চোখের জলে বুক ভাসে,অন্তরের আগুন নিবে না। 

প্রেমের শিখায় অঙ্গ জ্বলে,কাগজ জ্বলে না,
কষ্ট আমার জুরি হইল,তুমি জোরু হইলে না।